নতুন পড়শি'র গান
শহরে এসেছে এক নতুন পড়শি
দেখতে চপলা দারুণ চঞ্চলা দস্যি
জানালা পাশে হেঁটে যায় রোজ
ঠিক যেন সুনসান নিরব রাতের
পূর্ণিমা শশি...
একদিন ডেকে বলে হঠাত সে
চল যাই নীপবনে
জানাই সত্যি কথা অকপটে
সাহস নাই এই মনে
সেই থেকে কেমন করে হলাম
অপুরুষ উদাসী
আমার পৌরুষে হানা দিল সে
আমি নাকি নই মানুষ
তার ঘুম জাগানিয়া আহবানে
ফিরল আমার হুশ
সেই থেকে কেমন করে বললাম
তোমায় ভালোবাসি...!!!
@
১০ এপ্রিল ২০১০
সোমবার, ১৯ এপ্রিল, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন